স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার ও এয়ারপোর্ট থানা পুলিশ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন আরএমপি। গ্রেপ্তারকৃতরা হলেন, কর্ণহার থানার মোল্লাডাইং গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে মো: শাহজাহান আলী (৪৫); একই গ্রামের মৃত শুকুর মণ্ডলের ছেলে মো: গাফ্ফার মণ্ডল (৭৫); চন্দ্রিমা থানার আসাম কলোনী (বর্তমানে কর্ণহার থানার মোল্লাডাইং) গ্রামের মো: সুলতান আলীর ছেলে মো: শাকিল সরদার (৪০); কর্ণহার থানার শিশাপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মো: আলম আলী (৩৮) এবং রাজশাহী জেলার তানোর থানার কুন্দাইন (বর্তমানে এয়ারপোর্ট থানার বারইপাড়া) গ্রামের মৃত আনসার আলীর ছেলে মো: আনারুল হক (৪৩)। গ্রেপ্তারকৃত সকলেই বর্তমানে রাজশাহী মহানগরীতে বসবাস করেন। গ্রেপ্তারকৃত আসামি শাহজাহান এবং গাফ্ফার প্রত্যেকের বিরুদ্ধেই কর্ণহার থানায় ২টি...
Developed by BDITHOST