স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও দামকুড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ কাটাখালী বাজারস্থ বিদ্যুৎ অফিসের সামনে রাজশাহী থেকে বাঘাগামী সোনারবাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় বাসের বাম পাশের প্রথম সারির আসনের উপরে থাকা মালামাল রাখার তাক থেকে একটি শপিং ব্যাগ হতে ৬০ (ষাট) গ্রাম হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের মালিকানা সম্পর্কে নিশ্চিত হতে বাসের চালক, হেলপার ও উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা প্রস্তুত...
Developed by BDITHOST