স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা, রাজপাড়া, পবা ও বোয়ালিয়া থানার বোষপাড়া পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ পুড়াপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানার বামন শিকর উত্তরপাড়া গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে মো: হাবিবুর রহমান (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও গত ১ আগস্ট রাত আনুমানিক ১০ টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া অচিনতলা এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মুক্তার হোসেনের ছেলে মো: মিজানুর রহমান ওরফে মিজান (২৬)-কে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ২০ পিস ট্যাপেন্টাডল...
Developed by BDITHOST