স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), বোয়ালিয়া ও কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন, এসকাফ সিরাপ উদ্ধার এবং নারীসহ ৮মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া (সিটি বাইপাস) এলাকায় অভিযান পরিচালনা করে মহিষবাথান গ্রামের মো: মোজাম্মেলের ছেলে মো: আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু (৩২) এবং একই থানার মহিষবাথান উত্তরপাড়া (সিটি বাইপাস) গ্রামের মৃত বরকত আলীর মেয়ে ও মো: মোখলেছুর রহমানের স্ত্রী মোছা: নার্গিস (৫০)- কে গ্রেপ্তার করে। এ সময় বাবুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং নার্গিসের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...
Developed by BDITHOST