স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), পবা, কাশিয়াডাঙ্গা ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (গোলজারবাগ গুড়িপাড়া স্কুল) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত কালুর মেয়ে মো: আলম হোসেনের স্ত্রী মোছা: বুলবুলি বেগম (৩৫)- কে গ্রেপ্তার করে। এ সময় বুলবুলির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক সোয়া ৫ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (গোলজারবাগ গুড়িপাড়া স্কুল) এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: ইবাদুর রহমানের মেয়ে...
Developed by BDITHOST