স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া ও শাহমখদুম থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৮ আগস্ট বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া বটতলা গ্রামের মো: মুনসুর আলীর ছেলে মো: শাকিব আহমেদ (২৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে শাকিবকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাজপাড়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে কাজিহাটা এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার মো: লুৎফর রহমানের ছেলে মো: শাহরিয়ার রহমান আকাশ (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাজপাড়া...
Developed by BDITHOST