স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাটাখালী, চন্দ্রিমা ও কর্ণহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি) মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: লুৎফর রহমানের ছেলে মো: রফিকুল ইসলাম (৪৭) ও মো: খাদেমুল ইসলাম পলাশ ওরফে পালার ছেলে মো: সিজান আলী (২৩)-কে গ্রেপ্তার করে। পরে রফিকুলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অপর আসামি সিজানের হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মহানগর গোয়েন্দা...
Developed by BDITHOST