স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১১ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৯ টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হাড়ুপুর এলাকায় অভিযান পরিচালনা করে হড়গ্রাম পীরসাহেবপাড়া গ্রামের মো: আবু সাঈদের ছেলে মো: মাসুদ রানা (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Developed by BDITHOST