স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কেশবপুর পুলিশ ফাঁড়ি, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা ও কর্ণহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) বেলা আনুমানিক ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: রাজু (৫৫)-কে গ্রেপ্তার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে একই থানার দরগাপাড়া গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে মো: আলম মিয়া (৫৮) কৌশলে পালিয়ে যায়। এসময় রাজুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি আলম দীর্ঘদিন ধরে রাজুর সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত...
Developed by BDITHOST