স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম, বোয়ালিয়া ও এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয় এবং নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো: জিয়ারুল হক (৫০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জিয়ারুলকে গ্রেপ্তার করা হয়। এসময় জিয়ারুলের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৩ পিস ট্যাপেন্টাডল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ১১০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য আসামি জিয়ারুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় পূর্বের ১০টি ও চন্দ্রিমা থানায়...
Developed by BDITHOST