স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), পবা, চন্দ্রিমা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ এবং নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯ টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বোয়ালিয়া থানার মিরেরচর এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: বাবলুর ছেলে মো: রাসেল (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া গ্রামের মো: হারার মেয়ে ও মো: ফজলুর স্ত্রী মোসা: রাজিয়া বেগম (৪১) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা...
Developed by BDITHOST