স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, বাংলা মদ, ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও অটোরিক্সা, নগদ অর্থ জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ আলমগীর কবিরের ভাটা হতে সুচারনগামী হেয়ারিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় অজ্ঞাতনামা অটোরিক্সা চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিক্সা রেখে কৌশলে পালিয়ে যায়। এসময় অটোরিক্সায় বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার এবং ১টি অটোরিক্সা জব্দ করা হয়। অপরদিকে একই তারিখ ও সময়ে বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে রামচন্দ্রপুর কেদুরমোড় গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো: মাসুদ রানা (৪৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে...
Developed by BDITHOST