স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ জব্দসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর গ্রামের মৃত মুকুল হোসেনের ছেলে মো: তুষার আহম্মেদ কালু (২৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে কালু এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার লালাপুর গ্রামের মোহা: ইউনুস আলীর ছেলে বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া গ্রামে বসবাসরত মোহা: শাহ নেওয়াজ পারভেজ (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় কালুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়। অপর আসামি পারভেজের হেফাজত...
Developed by BDITHOST