স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার বখতিয়ারবাদ গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো: আশিক (৩৭)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়। এছাড়াও একই তারিখ রাত আনুমানিক ১২ টার দিকে আরএমপি’র বিশেষ...
Developed by BDITHOST