স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ অর্থসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে বহরমপুর (ডিবি আনোয়ারা স্কুল) গ্রামের মো: বুলবুলের ছেলে মো: সাকিব (২১), বহরমপুর (ঢালুর মোড়) গ্রামের মো: আলামিনের ছেলে মো: বিশাল (২০) এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ আমবাগান গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো: শাকিল আহম্মেদ ওরফে পাপ্পু (২৪)-কে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৪ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং...
Developed by BDITHOST