স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ, নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত রমিজ উদ্দিনের মেয়ে ও মৃত সাজ্জাদের স্ত্রী মোসা: হাসনা হেনা (৫৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২১ পিস ইয়াবা, ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০.৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৮০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। বিশেষ মাদকবিরোধী টিম গত ৯ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১...
Developed by BDITHOST