স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে গাঁজা ও নগদ অর্থসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা (নিউকলোনী) গ্রামের মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী শেফালী বেগম (৬৪)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় শেফালীর বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, আসামি শেফালী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় পূর্বের ৬টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে যথাক্রমে ২০ এপ্রিল ২০২১; ৩০ জুন ২০২১; ২৭ সেপ্টেম্বর ২০২০; ১৯ ডিসেম্বর ২০২১; ২৮ এপ্রিল...
Developed by BDITHOST