স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ, মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর গ্রামের আ: রশিদ ওরফে সালামের ছেলে মো: সোহেল রানা (৩১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়াও বিশেষ মাদকবিরোধী...
Developed by BDITHOST