স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার, বোয়ালিয়া, শাহমখদুম, চন্দ্রিমা, তালাইমারী পুলিশ ফাঁড়ি ও বেলপুকুর থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার এবং নারীসহ ১৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) নগরীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে মতিহার থানা পুলিশ সাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত নুর মোহম্মদের মেয়ে মোছা: কমেলা বেগম (৫২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক বিক্রির নগদ ৫৪৫ টাকা জব্দ করা হয়। এছাড়াও রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রাজারহাতা এলাকার রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারের উত্তর পাশে...
Developed by BDITHOST