স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম, রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর ও কাটাখালী পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থ, ডিজিটাল মেশিন এবং মোবাইল ফোন উদ্ধার এবং নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম (পাঁচানীপাড়া) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৫০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করাকালে জিয়ারুল পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি ডিজিটাল মাপকযন্ত্র ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামি জিয়ারুলের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মোট ৭টি মাদক মামলা রয়েছে।...
Developed by BDITHOST