স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কার্যক্রম (প্রকল্প শিকড়) শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী নগরীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগের বাস্তবায়নে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরজুড়ে ২.৫ লাখ গাছের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের...
Developed by BDITHOST