স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুর ২টায় নগরের লক্ষ্মীপুর মোড়ে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তার অবদান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে তার ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ...
Developed by BDITHOST