স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে নগরীর রেলগেটে পথচারীদের জন্য স্থাপিত অস্থায়ী বিশ্রামাগার পরিদর্শন এবং পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর রেলগেট মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, ট্রাফিক পুলিশ ও রিকশাচালকদের হাতে ছাতা তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজু, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া...
Developed by BDITHOST