স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে পবা থানার আলাই বিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁগামী আঞ্চলিক মহাসড়কের ওপর প্রায় ৩৫/৪০ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়। এ ঘটনায় পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে আজ ৯ জুন একটি মামলা রুজু করা হয়। মামলার এজাহারনামীয় আসামি রাজশাহী নগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো. আক্কাস আলী ওরফে বাবুর ছেলে এবং মহানগর রাজশাহী (সাংগঠনিক সম্পাদক, মহানগর...
Developed by BDITHOST