নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২১

ডিসেম্বর ৩১, ২০২৪ ৬:০৫ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: বিপ্লব হোসেন (৩৮) ও মো: সাগর হোসেন (৩২)। বিপ্লব হোসেন রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় পিল্লাপাড়া দক্ষিনপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে। সে নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সেক্রেটারী ও আওয়ামীলীগ কর্মী সাগর হোসেন মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ার মো: আজিজুল আলমের ছেলে।

আরও পড়ুনঃ  নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।