স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পশুর হাটে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল। জানা যায়, ২৪ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট (গরু-মহিষের হাট) এলাকায় গরু বিক্রেতা মোঃ মিনহাজ উদ্দীন (৪২), পিতা-মৃত জালাল উদ্দীন, সাং-বানেশ্বর, থানা-পুঠিয়া, রাজশাহী একটি অস্থায়ী খাবারের হোটেলে খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত তার ব্যবহৃত স্যামসাং ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেখানে রেখে যান। পরে গরু বিক্রয়ের উদ্দেশ্যে হাটের ভেতরে চলে গেলে আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে তিনি বুঝতে পারেন যে, তার মোবাইল ফোনটি তার কাছে নেই। এসময় তিনি হাটে দায়িত্ব পালনরত রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মোঃ বদরুল আলম চৌধুরীর শরণাপন্ন হন। পরে কনস্টেবল বদরুল...
Developed by BDITHOST