স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র্যাব-৫)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। র্যাব-৫ জানিয়েছে, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র্যাব-৫), সদর কোম্পানীর একটি আভিযানিক দল বড় বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার দুজন হলেন- সিলেটের মংলা বাজার থানার আলমপুর এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে সেলিম মিয়া (৪৮) ও হবিগঞ্জ জেলার বাহুবল থানার কাজিহাটা এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে রুবেল মিয়া (৪১)। অভিযানকালে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি দীর্ঘদিন...
Developed by BDITHOST