স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগরজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা ও বোয়ালিয়া থানার যৌথ অভিযান এবং রাজপাড়া থানার একক অভিযানে মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার ভানুকর (মীরগঞ্জ) এলাকার মো: আবেদ আলীর ছেলে মো: মোশারফ হোসেন (৪২)। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো: আকবর আলী (৩২); একই থানার ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার মৃত রতনের ছেলে মো: সাকিব ওরফে অন্তর (২৬); একই থানার দাশপুকুর আলীর মোড় এলাকার মো: ফজলু রহমানের ছেলে মো: সিফাত হোসেন ওরফে কাউসার (২৪); একই থানার দাশপুকুর এলাকার মো: আক্কাস আলীর ছেলে মো: নাসির উদ্দীন (৩৫)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন)...
Developed by BDITHOST