নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে ২০ জন আটক, মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১৪, ২০২৩ ৯:০৩ 👁️ ৭৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বৃহস্পতিবার (১৩ জুলাই) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

শুক্রবার (১৪ জুলাই) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন,

মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-৫ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৬.১০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।