
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, পবা, এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও কর্ণহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে ইয়াবা, অ্যালকোহল, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১০টায় দিকে রাজপাড়া থানা পুলিশ আলীগঞ্জ বাথানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: মনিরুল ইসলামের ছেলে মো. নয়ন ইসলাম ওরফে মোত্তাকিম (২১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পবা থানা পুলিশ একই তারিখ রাত সোয়া ৯টার দিকে নওহাটা বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে অভিযান পরিচালনা করে মধ্য পুঠিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. হাসেম আলী (৬০)-কে গ্রেপ্তার করে। এ সময়...
Developed by BDITHOST