স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর আবাসিক হোটেল-মোটেলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে হোটেল-মোটেল মালিক/প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় উপস্থিত মালিক/ প্রতিনিধিগণ জানান, তারা বর্তমানে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন না এবং রাজশাহী মহানগরীর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট। পুলিশ কমিশনার তাদের হোটেল পরিচালনার আইন কানুন মেনে ব্যবস্যা পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। হোটেল-মোটেলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অতিথিদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর যাচাই ও তথ্য সংরক্ষণ, বিদেশি অতিথির তথ্য পুলিশকে অবহিতকরণের জন্য বলেন।এছাড়াও জন উপদ্রব সৃষ্টিকারী কোন কার্যক্রম, জুয়া ও মাদক সংক্রান্ত কোন অপরাধ যেন আবাসিক হোটেলে না হয় সে বিষয়ে সবাইকে...
Developed by BDITHOST