স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের আওতাধীন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় তিনি নগরীর চলমান উন্নয়ন কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে প্রকৌশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাজশাহী নগরীকে আরো সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।...
Developed by BDITHOST