স্টাফ রিপোর্টার : একটি গাছ শুধু ছায়াই দেয় না, দেয় নির্মল বাতাস, সবুজে মোড়া ভবিষ্যতের প্রতিশ্রুতি। সেই প্রত্যয়ে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারীর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। তারা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলোকে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ওসি মাছুমা মুস্তারী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে...
Developed by BDITHOST