স্টাফ রিপোর্টার : নগরীর ১৮নং ওয়ার্ডের ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়নকল্পে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (৭ আগস্ট) ফিরোজাবাদ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহের অবকাঠামোগত উন্নয়নকল্পে পরিদর্শন করেন তিনি। নামাজ শেষে তিনি মসজিদের উন্নয়নে উপস্থিত মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি মসজিদের সংস্কার অজুখানা নির্মাণ ও মসজিদ সংলগ্ন পুকুরপাড় বাঁধায় সহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে রাসিকের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন হাজী কসিমুদ্দীন ঈদগাহ পরিদর্শন করেন ও স্থানীয়দের সঙ্গে ঈদগাহের উন্নয়নে লক্ষ্যে মতবিনিময় করেন। ঈদগাহের সীমানা প্রাচীর, গেট, অভ্যন্তরে ওয়াকওয়ে, সেড নির্মাণ, মাটি ভরাট, আলোকায়নসহ ঈদগাহ মাঠের সার্বিক উন্নয়নে...
Developed by BDITHOST