স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন-এর নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম থেকে সিটি হাট পর্যন্ত রাস্তার দুই পাশের জঙ্গল ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিসের পেছনে শেখপাড়ার সেকেন্ডারি ড্রেন থেকে জমে থাকা কাদা উত্তোলন করা হয়। এছাড়া ২৬ নম্বর ওয়ার্ডের হজের মোড়ে হজো সাহেবের বাসার সামনের সেকেন্ডারি ড্রেন থেকেও জমে থাকা কাদা পরিষ্কার করা হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও জঙ্গল অপসারণের পাশাপাশি বিভিন্ন ড্রেনের জমে থাকা কাদা পরিষ্কার করা হচ্ছে। এতে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সহায়তা করবে। রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু...
Developed by BDITHOST