স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নতুন উদ্যোগ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের রোড ডিভাইডারে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। নগরীর দড়িখরবনা মোড় হতে নজমুল হক স্কুল মোড় চত্বর পর্যন্ত সড়কের মাঝে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির এই কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এই কার্যক্রমের আওতায় পরিকল্পিতভাবে রোড ডিভাইডারগুলোতে উপযোগী ও দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির গাছ টব ও ড্রামের মাধ্যমে স্থাপন করা হচ্ছে, যা একদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। বিশেষ করে যেসব সড়কে সরাসরি মাটিতে গাছ লাগানো সম্ভব নয়, সেসব স্থানে টব ও ড্রামে করে...
Developed by BDITHOST