নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১১:৫২। ২৪ এপ্রিল, ২০২৬।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১৭, মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ৩, ২০২৩ ২:৩৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরপুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

নগর পুলিশ জানায়, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৯.১০ গ্রাম হেরোইন, ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।