নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ২:৩৪। ২৫ এপ্রিল, ২০২৬।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ৪১, মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ৯, ২০২৩ ২:৪০
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে মঙ্গলবার (০৭ নভেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  তীব্র তাপে পুড়ছে রাজশাহী

বুধবার (০৮ নভেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৫ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৬ জন, কাটাখালী থানা-১ জন, এয়ারপোর্ট থানা-৪ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, কর্ণহার থানা-২ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারী সহ আটক ২

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৮ গ্রাম হেরোইন, ১৫০ পিস ট্যাপেন্টাডল, ১২ পিস ইয়াবা ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।