নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১৯, মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ২৩, ২০২৩ ৫:৩৯ 👁️ ৪৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। বুধবার (২২ নভেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ১৩১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।