নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ২২ও মাদকদ্রব্য উদ্ধার

ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৬:০১ 👁️ ৪৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ২২ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ২ জন, কাটাখালী থানা ৪ জন, মতিহার থানা ১ জন, শাহমখদুম থানা ৫ জন, পবা থানা ১ জন, , দামকুড়া থানা ১ জন কাশিয়াডাঙ্গা থানা ৪ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২৫.৫০ গ্রাম হেরোইন, ১৩ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।