নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৯:৩৯। ২৪ এপ্রিল, ২০২৬।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ এবং মাদকদ্রব্য উদ্ধার

মার্চ ৫, ২০২৪ ৫:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটান পুলিশের পৃথক অভিযানে ২৬ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। সোমবার (৪ মার্চ) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মঙ্গলবার (০৫ মার্চ) মেট্রোপলিটান পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৩ জন, এয়ারপোর্ট থানা-৩ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৪ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারী সহ আটক ২

যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১০.৬০ গ্রাম হেরোইন, ১০৬ পিস ট্যাপেন্টাডল, ১০০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ৩০ লিটার চোলাইমদ, ১৯ বোতল অ্যালকোহল, ও ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।