স্টাফ রিপোর্টার : অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ (পাঁচ) টাকা মূল্যমান কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে তা বাজারে প্রচলন দেয়া হয়েছে। নোটটি মঙ্গলবার (১৯ মে) থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে ইস্যু করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। মঙ্গলবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫ (পাঁচ) টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যে বলা হয়েছে; নোটটি অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত, কারেন্সি নোটটির আকার নির্ধারণ ১১৭মি.মি × ৬০ মিমি, নোটের সম্মুখভাগের বামপাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও...
Developed by BDITHOST