অনলাইন ডেস্ক : দেশে আবারও শনাক্ত হচ্ছে নতুন ধরনের করোনা ভাইরাস। গত এক সপ্তাহে ১৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৬ জনের শরীরে আর নতুন করে মারা গেছেন একজন। নতুন এ ভ্যারিয়েন্টের সম্ভাবনা রয়েছে আবারও অনেক মানুষকে আক্রান্ত করার। যদিও এখনই আতঙ্কিত না হয়ে হাইজিন মেনে চলার পরামর্শ দিয়েছেন মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব কুমার সাহা। তিন বছর বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানোর পর যখন মহামারি করোনা ভাইরাস নির্মূলের আশা জেগে ছিল, সম্প্রতি আবারও তা মাথাচাড়া দিয়ে উঠছে। পাশের দেশ ভারতে ধারন করছে ভয়াবহ রূপ। গত দুই সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। এছাড়া ৫ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সবশেষ ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৪...
Developed by BDITHOST