নাটোর প্রতিনিধি : নতুন বেতন স্কেল (পে-স্কেল) ঘোষণা ও তা বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, পে-স্কেল সংক্রান্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর তা বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, `পে-স্কেল নিয়ে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তাই এ বিষয়ে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।’ আসন্ন গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, গণভোটে সাধারণ মানুষের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আমি নিজেও বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের...
Developed by BDITHOST