অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে গেল মাসে নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান। এরপর বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। দায়িত্ব গ্রহণের পর সব পরিচালকদের নিয়ে করেন বৈঠক। জানান ঢাকার বাইরে বিসিবির অফিস করার কথাও। বিসিবি সভাপতি অবশ্য এই মুহূর্তে দেশের বাইরে। গতকাল সারা দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম পরিবারের সঙ্গে ঈদ পালন করতে বর্তমানে রয়েছে অস্ট্রেলিয়াতে। সভাপতি যেমন ঈদের ছুটিতে আছেন পরিবারের কাছে। তেমন ছুটিতেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। ক্রিকেটার মুশফিকুর রহিম ঈদ পালন করেছেন নিজ শহর বগুড়াতে। সেখানে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের।...
Developed by BDITHOST