স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন থমকে থাকা রাজশাহী মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবায় এসেছে উল্লেখ্যযোগ্য পরিবর্তন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের গতিশীল নেতৃত্বে পরিকল্পিত উদ্যোগ, কার্যকর পদক্ষেপ ও জনবান্ধব প্রশাসনের সমন্বয়ে নগরজুড়ে দৃশ্যমান হয়েছে উন্নয়নের ছোঁয়া। অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সুনিশ্চিতকরণ, মশক নিধন, ড্রেন পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনদুর্ভোগ নিরসনে নেওয়া হচ্ছে ধারাবাহিক উদ্যোগ, যার সুফল পাচ্ছেন নগরবাসী। সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, আধুনিক ও উন্নত নতুন রাজশাহী বিনির্মাণের প্রত্যয়ে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। জানা গেছে, তৃণমূল থেকে বেড়ে ওঠা রাজনৈতিক নেতৃত্ব, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনকে গত ১৪ মার্চ ২০২৬ এক প্রজ্ঞাপনে রাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৫ মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও...
Developed by BDITHOST