স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাংকের অর্থায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) আওতায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব দিয়েছেন। এ নগরীর উন্নয়নে সকল শ্রেণি-পেশার নাগরিকদের মতামত নিয়ে আগামীর সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই। নগরীর অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, সবুজায়নে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কাজ বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাসিক প্রশাসক বলেন, সোনাদিঘী মসজিদের সম্প্রসারণ, কেন্দ্রীয় উদ্যান ও শহিদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগোফুর পেট্রোল পাম্প হতে সাহেব বাজার...
Developed by BDITHOST