নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলা-এর নাচোল প্রত্যাশা একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শনিবার সকালে অত্র প্রতিষ্ঠানের মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো মজিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল জামায়াতের পৌর আমির জনাব মো মনিরুল ইসলাম রাশেল । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, যা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রশ্ন বুঝে উত্তর লেখার আহ্বান জানান এবং ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠান ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, বিদায় মানেই শেষ নয় বরং এটি গৌরবময় এক নতুন যাত্রার সূচনা। একইসঙ্গে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।...
Developed by BDITHOST