নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। দুপুর ১:৩২। ২১ মার্চ, ২০২৬।

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্য আহত

মার্চ ২০, ২০২৬ ১১:২৭
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম আজিজ। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলু এবং আসন্ন পৌর নির্বাচনে মেয়র নির্বাচনের পদপ্রার্থী দুলাল সরকারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে চাঁচকৈড় বাজারে উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  র‍্যাব, এসবি, সিআইডি, সিএমপি কমিশনারসহ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন

খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে এএসআই আজিজ গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের পরিচ্ছন্নকর্মীরা

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।