স্টাফ রিপোর্টার : পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে দিনব্যাপী আনন্দ-উৎসব, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও মিলনমেলার মধ্য দিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ‘ফ্যামিলি ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) নগরীর শহীদ জিয়া শিশু পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহীর শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং মিলনমেলায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দঘন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী নায়েবে আমির ডা. মুহাম্মদ জাহাঙ্গীর,...
Developed by BDITHOST